তিস্তায় গোসলে নেমে নববধূর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

তিস্তায় গোসলে নেমে নববধূর মৃত্যু

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০১৯

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে নেমে বিথী বেগম নামে এক নববধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিবাজারের পশ্চিম পাশে পশ্চিম বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বিথী বেগম ওই এলাকার মাসুদ রানার স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ওই এলাকার মতিউর রহমানের পুত্র মাসুদ রানার সাথে ভুল্লারহাট এলাকার বিথী বেগমের বিয়ে হয়। প্রচণ্ড গরমে ওই নববধূ বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে ডুবে যায় ওই নববধূ। পরে স্থানীয় ছুটে এসে নদী থেকে তার লাশ উদ্ধার করেন।

ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads