ঈশ্বরদী মোটরসাইকেল উদ্ধার, দুই 'চোর' আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে মোটরসাইকেল উদ্ধার, দুই 'চোর' আটক

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০২০

ঈশ্বরদীতে চুরি হওয়া মোটর সাইকেলসহ দুই চোর আটক করেছে পুলিশ। পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেজানগর এলাকার সোহান গাজী ও মুলাডুলির ফরিদপুর গ্রামের মাহিন বিশ্বাসকে আটক করা হয়।

বুধবার রাত সাড়ে দশটার দিকে এই অভিযানের সময় চুরিকৃত মোটর সাইকেলটি উদ্ধার হয়েছে।

পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ৮ই জুলাই ভোরে পাকশী ইউনিয়নের বাঘইল হেমাইত পাড়া গ্রামের হাসেম আলীর বাড়ি হতে পাবনা-হ-১৪-৭৯০৫ ডাইয়া ৮০ সিসির মোটর সাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় হাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের বিরুদ্ধে থানায় ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৮। আসামীদের পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads