স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।
অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির এ সংক্রান্ত একটি আদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।
ডা. ফরিদ হোসেন মিয়া মাইক্রোবায়োলজি ডিজিজ কন্ট্রোলের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন।
রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিষয়টি সামনে আসায় সমালোচনার মুখে পড়েছিলেন এতদিন পরিচালকের দায়িত্ব পালন করে আসা ডা. আমিনুল হাসান।





