সারা দেশ

৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ নভেম্বর, ২০২৩

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

 দুই মাদক কারবারিকে আটক করেছে মাগুরার শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী হলেন,খাগড়াছড়ী জেলার দিঘীনালা উপজেলার বেলছড়ী গ্রামের ছেলে দেলোয়ার হোসেন(২৪) ও মাগুরা সদর উপজেলার জগদাল গ্রামের মুরাদ বিশ্বাস(২২) ৷

শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, মাগুরা পুলিশ সুপার মোশিউদৌল্লাহ রেজা পিপি এম বারের দিক নির্দেশনায় রবিবার সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লিটন গাজী ও এএস আই লিটন হোসেনের নেতৃত্বে আড়পাড়া এসবি ফিলিং স্টোশনের সামনে থেকে তাদেরকে তল্লাশী চালিয়ে ব্যাগের ভিতর থেকে ৫ কেজি গাঁজা সহ এই দুই মাদক কারবারিকে আটক করা হয়৷ আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads