আপডেট : ০৫ November ২০২৩
শালিখা মাগুরা প্রতিনিধিঃ দুই মাদক কারবারিকে আটক করেছে মাগুরার শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী হলেন,খাগড়াছড়ী জেলার দিঘীনালা উপজেলার বেলছড়ী গ্রামের ছেলে দেলোয়ার হোসেন(২৪) ও মাগুরা সদর উপজেলার জগদাল গ্রামের মুরাদ বিশ্বাস(২২) ৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, মাগুরা পুলিশ সুপার মোশিউদৌল্লাহ রেজা পিপি এম বারের দিক নির্দেশনায় রবিবার সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লিটন গাজী ও এএস আই লিটন হোসেনের নেতৃত্বে আড়পাড়া এসবি ফিলিং স্টোশনের সামনে থেকে তাদেরকে তল্লাশী চালিয়ে ব্যাগের ভিতর থেকে ৫ কেজি গাঁজা সহ এই দুই মাদক কারবারিকে আটক করা হয়৷ আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১