১০ বছর ধরে খোলা আকাশের নিচে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

১০ বছর ধরে খোলা আকাশের নিচে

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ এপ্রিল, ২০১৯

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্য্যনগর বাজার সংলগ্ন সড়কের পাশে সরকারি রাস্তায় খোলা আকাশের নিচে ১০ বছর যাবৎ বসবাস করছে বিলকিস বেগম ।

গ্রামবাসী জানান , প্রায় ১০ বছর আগে অজ্ঞাত স্থান থেকে  বিলকিস বেগম সূর্য্যনগর গ্রামে আসে । এরপর বকশীগঞ্জ - সুর্য্যনগর বাজার সড়কে সূর্য্যনগর বাজার সংলগ্ন ব্রীজের কাছে সড়কের এক পার্শে খোলা আকাশের নিচে আস্তানা গেড়ে বসে । রোদ বৃষ্টি ঝড় তুফান কিছুই মনে করে না তিনি ।

শীত গরম সব মৌসুমেই একটি নোংরা পোষাক পড়েই থাকে বিলকিছ বেগম । খাওয়া দাওয়া অর্থ কড়ি কোন কিছুর চাহিদা নেই তার । শরীরে কোন অসুখ বিসুখও নেই ।  প্রথম  এসে গ্রামবাসীর কাছে নিজের নাম বলে ছিলো বিলকিছ বেগম । এরপর আর কিছু বলতে পারেনি । দীর্ঘ সময়ে নিজের নাম ছাড়া আর কোন কিছু তার কাছে জানাও সম্ভব হয়নি । রহস্যময়ী এই নারীর গায়ের রং শ্যামলা , উচ্চতা অনুমান সাড়ে ৪ ফুট । উল্লে¬খিত সড়কে খোলা আকাশের নিচে সে ১০ বছর ধরে বসবাস করে আসছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads