আপডেট : ২৭ April ২০১৯
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্য্যনগর বাজার সংলগ্ন সড়কের পাশে সরকারি রাস্তায় খোলা আকাশের নিচে ১০ বছর যাবৎ বসবাস করছে বিলকিস বেগম । গ্রামবাসী জানান , প্রায় ১০ বছর আগে অজ্ঞাত স্থান থেকে বিলকিস বেগম সূর্য্যনগর গ্রামে আসে । এরপর বকশীগঞ্জ - সুর্য্যনগর বাজার সড়কে সূর্য্যনগর বাজার সংলগ্ন ব্রীজের কাছে সড়কের এক পার্শে খোলা আকাশের নিচে আস্তানা গেড়ে বসে । রোদ বৃষ্টি ঝড় তুফান কিছুই মনে করে না তিনি । শীত গরম সব মৌসুমেই একটি নোংরা পোষাক পড়েই থাকে বিলকিছ বেগম । খাওয়া দাওয়া অর্থ কড়ি কোন কিছুর চাহিদা নেই তার । শরীরে কোন অসুখ বিসুখও নেই । প্রথম এসে গ্রামবাসীর কাছে নিজের নাম বলে ছিলো বিলকিছ বেগম । এরপর আর কিছু বলতে পারেনি । দীর্ঘ সময়ে নিজের নাম ছাড়া আর কোন কিছু তার কাছে জানাও সম্ভব হয়নি । রহস্যময়ী এই নারীর গায়ের রং শ্যামলা , উচ্চতা অনুমান সাড়ে ৪ ফুট । উল্লে¬খিত সড়কে খোলা আকাশের নিচে সে ১০ বছর ধরে বসবাস করে আসছে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১