এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরঘাটে চাঁদা নিয়ে যুবদল নেতার সঙ্গে হ্যালোবাইক সমিতির নেতাদের ধাওয়া পাল্টা ধাওয়া। দৌড়ে পালায় শিবালয় উপজেলা যুবদলের সভাপতি আলাল উদ্দিন। ভাংচুর করা হয়েছে পাটুরিয়া যুবদল কার্যালয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জনাগেছে, গতকাল রাতে বিএনপির চলমান অবরোধের সময় উপজেলা যুবদল সভাপতি আলাল উদ্দিন তার সহযোগীদের সাথে নিয়ে অটোরিক্সা সমিতির কাছে চাঁদা চাইতে গিয়ে হকার লীগের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তিনি। গণপিটুনির শিকার হয় সাথে থাকা দুইজন ছাত্রদল কর্মী। পরে অটোরিক্সা সমিতির নেতারা ভাংচুর করে পাটুরিয়া যুবদল কার্যালয়।
পাটুরিয়া ঘাট শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া জানান, গতকাল রাতে চাঁদা নিয়ে অটোরিকসা সমিতির নেতাদের সাথে যুবদল নেতা আলালের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আলাল পালিয়ে গেলে গনধোলাইয়ের শিকার হয় আকতার নামের চাঁদাবাজ।
তিনি আরো জানান,সারাবছর পাটুরিয়া ঘাট এলাকা থেকে প্রতি অটোরিকসা প্রতি ৭০ টাকা করে চাঁদা আদায় করে আসছে শিবালয় উপজেলা যুবদলের সভাপতি আলাল উদ্দিন। বিএনপি জামাতের রাজনীতি করে পাটুরিয়া ঘাটের সমস্ত কিছু তাদের দখলে নিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে রামরাজত্ব চালাচ্ছে তিনি। পাটুরিয়া ঘাটে টয়লেটের দায়িত্বও তাদের কাছে।
স্থানীয়রা জানান, ২০১৫ সনে দেশব্যাপী আগুন সন্ত্রাস কালে পাটুরিয়ায় গাড়ি পোড়ান যুবদল নেতা আলাল। তিনি জেলা আওয়ামী লীগের সভ সভাপতি রহিম খানের আপন ভাগ্নে।
মামার পরিচয়ে যুবদলের রাজনীতি করেও পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির আগড়া তৈরি করেছে।
পাটুরিয়া ঘাটের হ্যালোবাইক সমিতির লাইনম্যান আবুল কালাম বলেন, আমি স্যারদের আন্ডারে কাজ করি। আমি কিছুই বলতে পারবো না।
এবিষয়ে শিবালয় উপজেলা যুবদলের সভাপতি আলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি। যাহারা আপনাকে বলেছে,তারা মিথ্যা বলেছে।
এব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তবে অটোরিকসা সমিতি বলতে কিছু নেই পাটুরিয়াতে। এবিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিস্তারিত বলতে পারবো।





