সারা দেশ

জাতীয় জুডোয় চ্যাম্পিয়ন কালামকে সম্মাননা দিল জাগো-বাহে ২৪ ডটকম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০২৩

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি :

জাতীয় জুডোয় ১০ বার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করায় পীরগঞ্জের আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক দিল জাগো-বাহে টুয়েন্টিফোর ডট কম এর আকতারুজ্জামান রানা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে জাগো-বাহে টুয়েন্টিফোর ডট কম এর বার্তা বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মাননা স্মারক উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা । কুমেদপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী কুমেদপুর ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলাম । পীরগঞ্জ পৌর কাউন্সিল মশিউর রহমান পারভেজ, হাজিবয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মমিনুল ইসলাম দোয়েল, মাদারগঞ্জ দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম প্রধান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরানজন চন্দ্র মহন্ত, আলোর সংবাদ ডট কম এর প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম, সৈয়দ রায়হান বিপ্লব, ক্যামেরাম্যান মুন্না মিয়া সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন ।

জানাগেছে, বিজিবিতে কর্মরত আবুল কালাম আজাদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের মিঠারপাড়ায় বাড়ি। বাবা-মায়ের ৪ সন্তানের মধ্যে আবুল কালাম আজাদ বড়। গুর্জ্জিপাড়া কে,পি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে মাধ্যমিক পাস করে ২০০৬ সালে তৎকালীন বিডিআর তথা বিজিবি'র চাকুরিতে যোগদান করে। পরের বছর ২০০৭ সালে প্রথম জুডো দলে অংশগ্রহণ করে বাহিনীর খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে ১০টি স্বর্ণ পদক, একটি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পান। জাতীয় জুডো প্রতিযোগিতায় ৩৩ তম থেকে ৩৫তম পযন্ত টানা ৩ বার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক লাভ করেন। পরবর্তীতে দেশের গন্ডি পেরিয়ে ২০১৮ নেপালে ৮ম সাউথ এশিয়ান সিনিয়র জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ্য পদক ও ২০১৯ সালে ১৩ তম এস এ গেমসে নেপালে ব্রোঞ্জ পদক অর্জন করে বিদেশের মাটিতে দেশের পতাকা উত্তোলন করার গৌরব অর্জন করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads