হোমনায় ব্যাংক এশিয়ার ২০ বছর পূর্তি উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হোমনায় ব্যাংক এশিয়ার ২০ বছর পূর্তি উদযাপন

  • হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৯

কুমিল্লার হোমনায় ব্যাংক এশিয়ার ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংক এশিয়ার ২০ বছর পুর্তি উদযাপন করা হয়। এ সময় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন, উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার রুহুল আমিন, পল্লি উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, সমাজ সেবা অফিসার রমজান আলী, সমবায় অফিসার জালাল উদ্দিন, হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আব্দুল কাইয়ুম, ব্যাংক এশিয়ার স্থানীয় প্রতিনিধি মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক এশিয়ার কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads