নেত্রকোণার পূর্বধলায় পানিতে ডুবে তানিশা আক্তার নামের তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তানিশা ওই গ্রামের মো. কামাল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনুমানিক ৯টার দিকে তানিশা বাড়ির পুকুরের পাশে খেলছিল। খেলার ছলে হঠাৎ করে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। ভাসমান অবস্থায় পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঘটনা নিশ্চিত করেছেন।





