আবারও ময়মনসিংহের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সনদ বাজিমাত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল হোসেন আকন্দ। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এস.এ.নেওয়াজী শ্রেষ্ঠ অতিরিক্ত এসপি’র পুরস্কার ও সনদ লাভ করেন। এ ছাড়াও পুলিশ পরিদর্শক (ট্রাফিক),হিসেবে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন কাজী আসাদুজ্জামান। জেলা গোয়েন্দা শাখা ডিবির এস আই আক্রাম হোসেন এবারসহ ১৮বার শ্রেষ্ঠত্বের সনদ বাজিমাত করেন। এ পুর্বেও অতিরিক্ত এসপি হিসেবে এস এ নেয়াজী অসংখ্যবার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ কামাল জেলা ও রেঞ্জের ১২বার বার শ্রেষ্ঠ ওসির সনদ বাজিমাত করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় কর্মগুনে শ্রেষ্ঠ পুলিশ নির্বাচিতদের হাতে শ্রেষ্ঠত্বের সনদ ও পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, কর্মগুনে আলো ছড়ানো জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। মাসিক অপরাধসভায় রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কাজের মুল্যায়ন হিসেবে পুরস্কার প্রদান করায় ভালকাজে আরও উৎসাহিত হবো বলে মন্তব্যে করেছেন পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।





