হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনসচেতনা বৃদ্ধিতে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেনেরফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহীম, সাংবাদিক মো. কামাল হোসেন ও মো. আক্তার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. বিল্লাল হোসেন প্রমুখ।





