সারা দেশ

হবিগঞ্জে লিগ্যাল এইডের মতবিনিময় সভা

  • ''
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ প্রতিনিধি।। সরকারী খরচে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মামলা পরিচালনা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারী খরচে লিগ্যাল এইড তাদের পাশে আছে

বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিনামূল্যে আইনি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভার সভাপতি  সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সম্পা জাহান বলেন, মানব পাচারে শিকার, শারীরিক,  মানসিক যৌন নির্যাতনের শিকার নারী ও শিশ,  পারিবারিক সহিংসতার শিকার এমন ব্যক্তিদের জন্য জেলা লিগ্যাল এইড পাশে আছে।

তিনি আরো বলেন, দুর্বৃত্ত কর্তৃক এসিড দগ্ধ নারী ও শিশসহ মানুষের মৌলিক আইনি অধিকার ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের কাজ। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে এগিয়ে আসতে হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সহ সভাপতি শফিকুল আলম চৌধুরী,  সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী  প্রমুখ।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads