হাতীবান্ধায় সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিল জাতীয় পার্টি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাতীবান্ধায় সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিল জাতীয় পার্টি

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনায় জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাওয়া গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পিপিই দিল উপজেলা জাতীয় পার্টি।

গত বুধবার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন।  

এ সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আহমেদ ও অর্থ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জানান, এই উপজেলার গণমাধ্যমকর্মীরা যখন সুরক্ষা ছাড়াই করোনা পরিস্থিতি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে তখন উপজেলা জাতীয় পার্টি’র এই মহত উদ্যোগ প্রশংসার দাবিদার।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার জানান, এই কঠিন সময়ে আমরা যখন নিজেদের সুরক্ষার জন্য পরিবারের সাথে ঘরে। তখন প্রশাসন, চিকিৎসকদের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই তাদের সুরক্ষার কথা ভেবে উপজেলা জাতীয় পার্টির এই ছোট্ট উদ্যোগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads