হাতীবান্ধায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিচ্ছে সেনাবাহিনী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাতীবান্ধায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিচ্ছে সেনাবাহিনী

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

লালমনিরহাট জেলায় করোনা ভাইরাস মোকাবেলায় দিন রাত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল চাল, ডাল, আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি।

বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট ইউনিট প্রধান অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানের নেতৃতে জেলার গুচ্ছগ্রাম, বস্তি, নিন্ম আয়ের মানুষ ও অসহায় দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলার ধবল সুতি গুচ্ছগ্রামের বাসিন্দার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সোনাবাহিনী।

এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, করোনা মোকাবেলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ ছাড়া দুঃস্থদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads