দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১৪

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ১২৭ জনের মৃত্যু ও চার হাজার ১৭৬ জন আক্রান্ত হলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮।

গতকালের ব্রিফিংয়ে ১০ জনের মৃত্যুর খবর দেওয়া হয়। মৃতদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন ছিলেন। এদের মধ্যে ঢাকার ভেতরে ৭ জন এবং বাকি ৩ জনের বাড়ি ময়মনসিং, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জ। বয়সের বিশ্লেষণে তাদের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন এবং ২১-৩০ বছরের মধ্যে ছিলেন ২ জন। 

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads