চাঁদপুরের হাইমচরে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের সুপার বাগানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মুক্তার রাড়ী প্রকাশ মিস্টার রাঢ়ি ওই গ্রামের হাসেম রাড়ীর ছোট ছেলে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপের দাগ রয়েছে।
তিনি বলেন বুধবার রাতে ঝড়তুপানের সময় তাকে দুর্বৃত্তরা নির্জন সুপার বাগানের ভেতরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে।





