হবিগঞ্জের বাহুবলে এক শিশু ধাক্কায় ইয়ামিন হোসেন নামের প্রায় দেড় বছরের এক শিশু প্রাণ গেল। আজ শুক্রবার উপজেলার কচুয়া গ্রামে সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর উপজেলার কচুয়া গ্রামের লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে শিশু ইয়ামিনসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল। এ সময় এক শিশু ইয়ামিনকে ধাক্কা দেয়। এতে সে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দুলন দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





