সারা দেশ

আখাউড়া স্থলবন্দর আগামী রোববার বন্ধ

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ দেশের ব্যবসায়ী নেতারা রোববার এ বন্দর দিয়ে কোন প্রকার পণ্য আমদানি রপ্তানি না করার সিদ্ধান্ত নেন। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম একদিন বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads