কলমাকান্দা বাজারে আগুন: প্রায় কোটি টাকার ক্ষতি

ছবি: সংগৃহীত ছবি

সারা দেশ

কলমাকান্দা বাজারে আগুন: প্রায় কোটি টাকার ক্ষতি

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২১

নেত্রকোণার কলমাকান্দা শুক্রবার মধ্যরাতে বাজারে আগুন লেগে ১টি বাসাসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। 

কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হাত থেকে রক্ষা পাই বাজারের লোকজন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার মধ্য রাতে  চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউন থেকে এ আগুনের উৎপত্তি হয়। 

খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে । পরে শুক্রবার রাত ২ টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের কাজল মাস্টারের বাসা ও  সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা ব আরো ৮/১০ টি দোকানঘর  আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এ আগুনে প্রায় কোটি  টাকার ক্ষতি হয়েছে । 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads