সৌদি আরবের আকাশে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩১ জুলাই দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।
এর আগের দিন ৩০ জুলাই পালিত হবে হজ।
সোমবার দিবাগত মধ্যরাতে আরব নিউজসহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্ব্দ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসাবে ২২ জুলাই শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে ৯ জিলহজ মোতাবেক ৩০ জুলাই ‘আরাফাত দিবস’ বা হজ পালন করবেন হজযাত্রীরা। অন্যদিকে ১০ জিলহজ মোতাবেক ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।
জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানা ঈদুল আজহা উদযাপন করে থাকে।
বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে সেই তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।





