সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ এপ্রিল, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার কাচঁপুর চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা সহ আল আমিন ও রুবেল মিয়া ওরফে হাশেম মিয়াকে আটক করা হয়েছে। আল আমিন রূপগঞ্জের বরাববাজার এলাকার আবুল বাশারের ছেলে ও রুবেল মিয়া ওরফে হাসেম মিয়া উপজেলার সাদিপুর কোনাবাড়ী এলাকার হালিম মিয়া ওরফে হারুন মিয়ার ছেলে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads