আপডেট : ২৭ April ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার কাচঁপুর চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা সহ আল আমিন ও রুবেল মিয়া ওরফে হাশেম মিয়াকে আটক করা হয়েছে। আল আমিন রূপগঞ্জের বরাববাজার এলাকার আবুল বাশারের ছেলে ও রুবেল মিয়া ওরফে হাসেম মিয়া উপজেলার সাদিপুর কোনাবাড়ী এলাকার হালিম মিয়া ওরফে হারুন মিয়ার ছেলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১