সেনাবাহিনী প্রধানের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফের বৈঠক

ছবি: আইএসপিআর

জাতীয়

সেনাবাহিনী প্রধানের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফের বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৯

কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অপারেশন অ্যান্ড প্ল্যান) মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই দিনে তিনি বাংলাশে নৌবাহিনী প্রধান  এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি,বিসিজিএম,বিসিজিএমএস, এনডিসি, পিএসসি সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি ল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আগমন করেন। প্রতিনিধি দলটি আজ ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক যৌথ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সফরকালে তিনি বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া প্রতিনিধি দলটি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরির্শন করবেন।

সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২ জানুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads