কুষ্টিয়ার ভেড়ামারায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ অসহায় মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সাজেদা ফাউন্ডেশনের ত্রান তহবিল থেকে কম্বল ও টুপি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ভেড়ামারা ১৫৪নং শাখায় ৮০জন দুঃস্থ অসহায় মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও টুপি বিতরণ করা হয়। কম্বল ও টুপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক(সূচনা ও বিবর্তন) রিজভী নেওয়াজ খান ও জিল্লুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, শুকদেব হালদার, রাঙ্গা মিয়া প্রমূখ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, সাজেদা ফাউন্ডেশনের মতো প্রতিটি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সাজেদা ফাউন্ডেশনের এহেন সুন্দর কার্যক্রমের জন্য তাদের সকলকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আশাকরি প্রতি বছর উক্ত প্রতিষ্ঠানটির মতো আরও বিভিন্ন সংগঠন এভাবেই দুঃস্থ্য অসহায় মানুষের পাশে থাকবে।





