সেনবাগে করোনার উপসর্গ নিয়ে আরো এক যুবকের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

সেনবাগে করোনার উপসর্গ নিয়ে আরো এক যুবকের মৃত্যু

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মে, ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে জ্বর,শর্দি,কাশিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যায় ওই যুবক। পরে খবর পেয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন সকালে ওই বাড়িতে দিয়ে মৃত যুবকসহ পরিবারের ৪ সদস্যের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। 

মৃত যুবকের নাম মো. কবির হোসেন (২৫)। সে উপজেলার কাদরা ইউপির জামালপুর গ্রামের জালাল হোসেনের ছেলে।

মৃত্যরণকারী কবির ও পাশের দুইটি বাড়ি সাময়ীক লকডাউন ঘোষনা করেছে ও মৃতের পরিবারের সদস্যদের হোমকোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads