দেশে করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১২,৪২৫ জন।
তবে আজ গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে সেটা জানানো হয়নি। মৃত্যুর সংখ্যা ওয়েবসাইটে জানানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, ২৪ ঘন্টায় ৫৭৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়াও ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯১০।





