সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

বাংলাদেশ

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৯

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রবিবার সন্ধ্যায় দেখা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওবায়দুল কাদেরের সাময়িক নিবাসে তিনি দেখা করেন বলে তথ্যমন্ত্রীর দফতর থেকে সোমবার জানানো হয়েছে।

সম্প্রতি কাঠমান্ডুতে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন-এবিইউ এর পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

কুশলাদি বিনিময়কালে তথ্যমন্ত্রী এ সময় তার দলের জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদেরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।    

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads