আপডেট : ২৯ April ২০১৯
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রবিবার সন্ধ্যায় দেখা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওবায়দুল কাদেরের সাময়িক নিবাসে তিনি দেখা করেন বলে তথ্যমন্ত্রীর দফতর থেকে সোমবার জানানো হয়েছে। সম্প্রতি কাঠমান্ডুতে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন-এবিইউ এর পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। কুশলাদি বিনিময়কালে তথ্যমন্ত্রী এ সময় তার দলের জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদেরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১