সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ৭৫ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার প্রায় ২১ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার ও লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার করেছেন থানা পুলিশ ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম বার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামের মৃত সাদেক খানের ছেলে আব্দুল কুদ্দুস(৫০), মোঃ পর্বত খানের ছেলে মোঃ আরমান(৩৫), জয়মন্টপ ইউনিয়নের ছয়ানী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মিজান(২৫), চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামের মোঃ ফারুকের ছেলে সোহাগ(২৪) ও মৃত হামিদ আলীর ছেলে মোঃ মনির হোসেন(৩৭) কে গ্রেফতার করে থানা পুলিশ।
ঐ ডাকাতির কাজে ব্যবহত ১টি বড় রামদা, ১টি লোহার নাক চিরানী (তালা ও গ্রীল ভাঙ্গার কাজে ব্যবহৃত), ১টি বড় সেলাই রেঞ্জ, ১টি ধারালো চাকু, ১টি প্লাস, ১টি টর্চ লাইট ও স্বর্ণকার আসামী মোঃ মনির হোসেনের হেফাজত হতে লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্য হতে ৫ ভরি ৩ আনা ৫ রত্তি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেন।
উল্লেখ্য, ২৮ মার্চ বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কমলনগর সন্যাসীর বাড়ীর একতলা বিল্ডিং এর পশ্চিম পার্শ্বের বারান্দার লোহার গ্রীল কেটে ডাকাতরা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটায়। উক্ত ঘটনায় প্রবাসী উজ্জল সন্যাসীর স্ত্রী পূজা সরকার(২৩) বাদী হয়ে এজাহার দায়ের





