সারা দেশ

চৌদ্দগ্রামে মামলা ও হামলার শিকার বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা

দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা

  • ''
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সরকার দলের হামলা ও মামলার শিকার বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল চৌদ্দগ্রাম হাইস্কুলে মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, উপজেলা কৃষকদেলর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎসীজীবিদল, কৃষকদল, শ্রমিকদল ও তাঁতীদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে সরকার দল কর্তৃক হামলা ও মামলার শিকার সংবর্ধিত নেতাকর্মীরা হলেন; উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ মিয়া, উজিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি খায়রুল আলম শাহআলম, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভপতি পেয়ার মিয়া, ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি রুবেল মিয়া, বাতিসা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম ভুঁইয়া, উপজেলা যুবদলের সদস্য হানিফ মিয়া, কাশিনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন জসিম, আকবর হোসেন, মোফাজ্জল হোসেন, ঘোলপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মমিনুল ইসলাম বাবু, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, বাতিসা ইউনিয়ন স্বেচ্চাসেবকদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, উপজেলা কৃষদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উজিরপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ অসুস্থ্য নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। খোলা মাঠে বিএনপির এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads