দেশে সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মনোহরদী উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারী দেন।
এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধের সময় মৌলবাদী অপশক্তিকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছেন। এখন আবার তারা মাথাচারা দিয়ে উঠতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধভাবে মৌলবাদী শক্তিকে পরাজিত করবে। আমরা নিয়মতান্ত্রিক দল, আইনের শাসন বিশ্বাস করি। আমরা গণতান্ত্রিক দল। আপনারা যদি উশৃঙ্খল আচরণ করেন তাহলে আমরা সেটার সমুচিত জবাব দিব।
মনোহরদী বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ করেন।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনসহ প্রমুখ।





