সামাজিক দুরত্ব বজায় রেখে মানবিক সহায়তা দিলেন তালতলীর ইউএনও

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সামাজিক দুরত্ব বজায় রেখে মানবিক সহায়তা দিলেন তালতলীর ইউএনও

  • তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ এপ্রিল, ২০২০

বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়ায় মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা।

জানা গেছে, উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মধ্যে লকডাউন মেনে চলা ২৬০ পরিবারকে সামাজিক দূত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা, বরগুনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান, ওসি মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম ও ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads