কেরানীগঞ্জে চিকিৎসক-পুলিশসহ ৪ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেরানীগঞ্জ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
আজ সোমবার বিকেল ৩টায় সাংবাদিকদের এসব তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন।
আক্রান্ত ৪ জনের মধ্যে একজন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, অন্যজন একই প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। বাকি ২ জনের একজন কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত এএসআই এবং শাক্তা ইউনিয়নের সাধারণ বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, আমাদের বাঁচার একমাত্র উপায় ঘরে থাকা। এক বেলা কম খেয়ে হলেও আমাদের আরো ১০/১৫ দিন সবাইকে ঘরে থাকতে হবে। এই পর্যন্ত কেরানীগঞ্জে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে ৪৬ জন কে পজেটিভ পেয়েছি। তিনি আরো বলেন, নিজে বাঁচুন পরিবারকে বাঁচান।
আপনার পরিবারের সবার দিকে তাকিয়ে আপনি সাবধানতা অবলম্বন করুন।





