বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপকে গ্রেপ্তারের প্রতিবাদে ষাটগুম্বুজ মোড়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। তারা অবিলম্বে সাদ্দাম আহমেদকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের দাবিও জানান।
জেলা ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের সাগরের নেতৃত্বে রোববার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র দলের সহ সভাপতি হাওলাদার ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব আলি আজিম, কাড়াপাড়া ইউনিয়ন সভাপতি ফরিদ হাসান রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সামসুল আলম সাওন। এছাড়া ছাত্রদল নেতা জুয়েলসহ অর্ধশতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।





