সারা দেশ

তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউএনও মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভুমি লায়লা জান্নাতুল ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আব্দুল বারী খন্দকার, কার্যকরী সদস্য এম মামুন হুসাইন, নারী উদ্যোক্তা মিনতী রানী বসাক প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads