সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২০

নতুন বছরের প্রথম দিনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় 'পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২০'  উদযাপিত হয়েছে।  দিবসটিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।

বুধবার সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে ওই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ।

এরপর সাতক্ষীরা সিলভার জুবলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকস্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিকস্তরে জেলার চাহিদা অনুযায়ী ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০ পিস বই এবং চাহিদা অনুযায়ী জেলায় প্রাথমিক স্তরের ৯ লাখ ৪৩ হাজার ২১৫ পিস বই বিতরন করা হয়েছে।

এদিকে, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads