দিনাজপুর একাডেমি স্কুলে নতুন বই বিতরণ উৎসব পালিত

প্রতীকী ছবি

সারা দেশ

জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০২০

দিনাজপুর একাডেমি স্কুলে নতুন বই বিতরণ উৎসব পালিত

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২০

জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০২০ উপলক্ষে দিনাজপুর একাডেমি স্কুলে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় স্কুলের শ্রেণিকক্ষে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র, বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বছরের প্রথম দিনে তোমাদের হাতে নতুন বই এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বছরের উপহার। বছরের প্রথম দিনে সারা দেশের প্রত্যেক শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই পৌছে দেয়া এটি শুধু বাংলাদেশেই সম্ভব হয়েছে। পৃথিবীর অন্য কোন দেশেই এমনটির নজির নেই।

দিনাজপুর একাডেমি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে বই বিরতণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর কলামিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হামিদুল হক টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্কুলের গভর্ণিং বডির সদস্য আনিস হোসেন দুলাল। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায়।

বক্তব্য শেষে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ অন্যান্যদের উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads