নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাটে গুলিতে নিহত কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেনবাগের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীও পেশার লোকজন।
আজ সোমবার দুপুরে সেনবাগ পৌরশহরের থানার মোড়ে সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহনাটিভি প্রতিনিধি আবদুল আউয়ালের পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি সমাবেশে রুপ নেয়। এতে গণমাধ্যম কর্মী ছাড়া ও নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সাংবাদিক সাখাওয়াতউল্যা, সাংবাদিক কাজী মোঃফখরুল ইসলাম, সাংবাদিক সহিদুল ইসলাম, সাংবাদিক মো: হারুন, সাংবাদিক নুর হোসাইন সুমন, সাংবাদিক ফিরোজ আলম রিগান, সাংবাদিক আমির হোসেন লিটন, ফখরুদ্দিন মোবারক শাহ রিপন ,সাংবাদিক মানোয়ার হোসেন।
এসময় মানববন্ধরে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন-সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী আমানউল্যা, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাজী মনিরুল ইসলাম, চট্রগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ফিরোজ আলম চৌধুরী রিপন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা মাসুদ প্রমুখ।
এসময় বক্তারা সারা দেশে সাংবাদিকদের হত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধের জোর দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে গণমাধ্যমকর্মী ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





