দিনাজপুরের নবাবগঞ্জে যক্ষা রোগ নির্ণয়ক অত্যাধুনিক জীন এক্সপার্ট মেশিনের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ মেশিনের উদ্ধোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া কাশেম সাফা, মেডিকেল অফিসার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।





