সারা দেশ

পৌরসভা নির্বাচনের ৬দিন পূর্বেই মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, ২০২১

চাঁদপুর জেলার মতলব পৌরসভা নির্বাচনের ৬দিন পূর্বেই বিএনপি মনোনিত প্রার্থী এনামুল হক বাদল চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার পদ থেকে নির্বাচন বর্জন করার কথা লিখিত আকারে জানিয়ে বর্জনের ঘোষণা দেন।

আজ সোমবার তিনি তার লিখিত বক্তব্যে বলেন, রির্টানিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, আওয়ামী সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি, ধমকি, মামলা-হামলা তার কর্মী ও সমর্থকদের জানমালের নিরাপত্তার কথাচিন্তা ভাবনা করে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এক তরফা প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল রুশদী, সভায় মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি ডা. সোয়েব আহমেদসহ বহু নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পৌরসভার নির্বাচন আগামি ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads