মধ্যরাতের আগুনে পুড়লো কৃষক পরিবারের ঘর, শিশুসহ দগ্ধ ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মধ্যরাতের আগুনে পুড়লো কৃষক পরিবারের ঘর, শিশুসহ দগ্ধ ৩

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, ২০২১

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মধ্যরাতের অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের ঘরবাড়িসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘরে আটকা পড়ে দুই শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকার কৃষক মৃত্ জোবেদ আলীর স্ত্রী হাজরা বেগম প্রতিদিনের ন্যয় রাতের খাবার শেষে দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্তাবস্থায় রান্না ঘরে আগুন লাগে। মহুর্তের মধ্যে পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে আগুনের ললিহান শিখা। এ সময় ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা বিধবা হাজেরা বেগম (৪৫) ও তার দুই শিশু সন্তান আল আমিন (১৪) ও হিমেল (১০) ঘরের ভিতর আটকা পড়ায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভানোর পর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গৃহবধু হাজরা ও শিশু হিমেলের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ফায়ার সার্ভিস ও ইউপি চেয়ারম্যান মানোয়ার হোসেন দুলু জানান, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে ঘরবাড়ী ও যাবতীয় মালামালসহ প্রায় লাখ টাকার ক্ষতি এবং শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসার ব্যবস্থা ও সরকারি সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads