সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে এবার সড়ক অবরোধ করেছে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শহরের মিশন মোড় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে তারা কিছু সময় ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা রাস্তায় বসে স্লোগান দেয়।
প্রবীণ সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক এস দিলীপ রায়, মিলন পাটোয়ারী, উওম রায়, এস. কে সাহেদ, খোরশেদ আলম সাগর, নুরল হক, মাজেদ মাসুদ, আসাদুজ্জামান সাজু প্রমুখ। সমাবেশে লালমনিরহাটে কর্মরত সাংবাদিক সমাপ্ত, হেলাল কবির, সাজুর উপর হামলার প্রতিবাদসহ সারা দেশে সকল সাংবাদিককে নিযার্তনের দ্রুত বিচার দাবী করেন সাংবাদিক নেতারা।





