বগুড়ার শেরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বগুড়ার শেরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২০

বগুড়ার শেরপুরে নিখোঁজের তিনদিন পর বাঙ্গালী নদী থেকে শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঙ্গালী নদীর সুত্রাপুর এলাকায় জেলারা মাছ ধরার সময় জালের সঙ্গে ওই যুবকের লাশ উঠে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সালমা বেগম (২৮) কে আটক করা হয়েছে।

নিহত শহিদুলের আত্মীয় আলমাছ ও রমজান আলী জানান, গত ৩দিন আগে স্ত্রী সালমা খাতুন সন্ধা ৭টার দিকে নদীর ঘাট থেকে শহিদুলকে পানি আনতে বলে। পানি আনতে গিয়ে শহিদুল আর বাড়ি ফেরেনি। পরে গতকাল নদীতে তার লাশ পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, স্থানীয় যুবক শাহীনের সঙ্গে নিহত শহিদুলের স্ত্রী সালমা বেগমের দীর্ঘদিন যাবত পরকিয়া সম্পর্ক চলে আসছিল। গত কয়েক মাস পূর্বে শাহিন (২১) সালমাকে নিয়ে ঢাকায় চলে যায়। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় শহিদুল ও স্ত্রী সালমা ফের সংসার শুরু করে। শহিদুল ও সালমা দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, পরকিয়ার জের ধরে শহিদুলকে হত্যা করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জনান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads