গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর রেল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনো জানা যায়নি।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর রেল স্টেশনের পাশে রেললাইনের ওপর দুই হাত ও দুই পা ট্রেনে কাটা অবস্থায় পড়েছিল অজ্ঞাত মরদেহটি। পরে লোকজন স্টেশন কর্তৃপক্ষকে খবর দেয়। স্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। তারা আরো জানান, মরদেহটি দেখে এলাকার স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। দুরের কেউ এখানে এসে ট্রেনে কাটা পড়েন।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন-অর-রশিদ জানান, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে ওই যুবক। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।





