সারা দেশ

শোকের মাস উপলক্ষে নড়াইলে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি শিখা প্রজ্জ্বলন

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০২১

শোকাবহ মাস আগষ্ট উপলক্ষে নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি শিখা প্রজ্জ্বলন করা হয়েছে।

নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর মুর‌্যালে জেলা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু মঞ্চে স্বেচ্ছাসেবক লীগ এ শিখা প্রজ্জ্বলন করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস. এম. পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ, স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ রিয়াজ মাহমুদ মিশাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূইঁয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ জেলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads