সেতুর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেতুর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় সেতুর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো দিয়ে প্রতিদিন চলাচল করছেন শতশত নারী ও শিশুসহ সাধারন লোকজন। ওই সেতু দিয়ে পথচারীসহ প্রায় অর্ধশতাধিক লোকজন প্রতিদিন নামাজ আদায় করতে যান মসজিদে। সেতুটি ভেঙ্গে গেলেও উপজেলা এলজিইডি বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এরকমই একটি ব্রীজ দেখা গেছে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন খালের উপর।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের অর্থায়নে পুরাতন মালামাল দিয়ে ওয়পদা খালের উপর মোল্লা বাড়ির সামনে ৬-৭ বছর পূর্বে একটি আয়রন সেতু নির্মাণ করা হয়েছিল। নিম্নমাণের সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। ফলে সেতুটির লোহার ভীম নষ্ট হয়ে ভেঙ্গে পরেছে।

বর্তমানে ওই সেতু দিয়ে সাধারন লোকজনসহ নামাজ আদায় করতে আসা বয়স্ক লোকজন চলাচল করতে পারছে না। স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারকে জানালে তিনি উপজেলা এলজিইডি বিভাগকে জানান। তারা এসে সেতুটি দেখে গেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, সেতুটি দেখে তা সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে সেতুটি সংস্কার করা হবে। বর্তমানে সরকারি বরাদ্দ না থাকায় সংস্কার করা যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads