কক্সবাজার জেলার মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা শপথগ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান হয়। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়।
যারা শপথ নিয়েছেন তারা হলেন- চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী, মেম্বারদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের দিল মোহাম্মদ, ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ডের সলিমুল্লাহ, ৪ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শফিউল আলম, ৬ নম্বর ওয়ার্ডের জমিস উদ্দীন, ৭ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের আনু মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের আমির হামজা কালু।
সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দিলরুবা বেগম দিল, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শাহিন সোলতানা মিনা ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন।





