লোকালয়ে আসা ২৬টি অজগরসহ ৩৩ বন্যপ্রাণী সুন্দরবন অবমুক্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লোকালয়ে আসা ২৬টি অজগরসহ ৩৩ বন্যপ্রাণী সুন্দরবন অবমুক্ত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর, ২০২০

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকার লোকালয় থেকে ২০ কেজি ওজনের আরো একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে।

আজ বুধবার দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়। এ নিয়ে চলতি বছরের ১১ মাসে লোকালয়ে চলে আসা ২৬টি অজগর,  কিং কোবরা, বণ্য শুকর, বার্কিং ডিয়ার ও একটি চিত্রল হরিনসহ ৩৩ বন্যপ্রাণী ধরে আবারো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বুধবার সকাল ১০টায় দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের আজিজ শিকদারের বাড়ির গোয়াল ঘরে একটি অজগর দেখতে পায় বাড়ীর লোকজন । খবর পেয়ে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ অজগরটি উদ্ধার করে দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। এই অজগরটির ওজন ২০ কেজি, দৈর্ঘ্য ১৫ ফুট। এনিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত লোকালয় থেকে উদ্ধার হওয়া ২৬টি অজগর সাপ লোকালয় থেকে থেকে উদ্ধার করে আবারো সুন্দরবনে অবমুক্ত করা হয়। এছাড়া ওই সময়ের মধ্যে একটি কিং কোবরা, তিনটি বণ্য শুকর, দুইটি বার্কিং ডিয়ার ও একটি চিত্রল হরিন উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও গত ৭ অক্টোবর একটি রয়েল বেঙ্গল টাইগার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে প্রবেশ করলে বন বিভাগ ও গ্রামবাসী মাইকিং ও বিভিন্ন শব্দ সৃষ্টি করে বনে ফিরিয়ে দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads